আন্তর্জাতিক

ভ্রমণে বাঁধা নেই ইউরোপের যেসব দেশে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ পর্যটকদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। তবে সংক্রমণ প্রতিরোধক টিকা নেয়া থাকলে এখন ফ্রান্স, স্পেন, গ্রিসসহ ইউরোপের অনেক দেশেই প্রবেশের অনুমতি পাওয়া যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃত যেকোনো এক ধরনের টিকা নিলেই সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ করা যাবে। এসব টিকার মধ্যে রয়েছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন প্রভৃতি। এখন দেখা যাক কোন কোন দেশে কী নিয়মে ভ্রমণ করা যাবে-

ফ্রান্স

ফ্রান্সে যেতে হলে আগেই দুই ডোজ করোনা টিকা নিতে হবে। দ্বিতীয় ডোজ নেয়ার অন্তত দুই সপ্তাহ পরে প্রবেশ করা যাবে ইউরোপীয় দেশটিতে। ৯ জুন থেকে শর্ত সাপেক্ষে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স।

ইইউ এবং ফ্রান্সের সবুজ তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের টিকা নেয়া থাকলে করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে টিকা না নিলে করোনা নেগেটিভ সনদ নিয়ে তারপর ঢুকতে হবে।

তবে ফ্রান্সের অরেঞ্জ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশ। এই দেশগুলো থেকে কোনো পর্যটক গেলে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে দুই ডোজ টিকার পাশাপাশি করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

স্পেন

গত ৭ জুন থেকে পর্যটকদের জন্য স্পেনের দরজা খোলা। তবে সেখানে যেতে হলে টিকার দুই ডোজ ছাড়াও করোনা নেগেটিভ সনদ সঙ্গে থাকতে হবে। আর টিকার দ্বিতীয় ডোজ নেয়ার অন্তত দুই সপ্তাহ পরে স্পেনে ঢোকা যাবে।

গ্রিস

বিশ্বের প্রায় ৫০টি দেশের পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে গ্রিস। তবে এর জন্য টিকা নেয়ার পাশাপাশি করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এরপরেও বিমানবন্দরে করোনা টেস্ট করা হতে পারে।

সাইপ্রাস

করোনারোধী টিকা নেয়া থাকলেই সাইপ্রাসে যাওয়া যাবে। তবে এক ডজন দেশের নাগরিকদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। দুই ডোজ টিকা নিলে ১৪ দিন কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। তবে প্লেনে ওঠার আগে সাইপ্রাস ফ্লাইট পাস নিতে হবে।

ক্রোয়েশিয়া

টিকা নেয়ার সনদ থাকলে ক্রোয়েশিয়ায় ঢুকতে বাধা নেই। তবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে গেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জার্মানি

ইইউ’র বাইরের দেশের মানুষেরা বর্তমানে জরুরি প্রয়োজন ছাড়া জার্মানিতে ঢুকতে পারছেন না। ঢুকতে হলেও টিকা নেয়ার সনদ থাকা আবশ্যক। যেসব দেশকে করোনায় ঝুঁকিপূর্ণ মনে করে জার্মানি, সেখানকার মানুষদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা