আন্তর্জাতিক
সাংবাদিককে গ্রেফতার

বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতার করায় দেশটির সব অর্থনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৪ জুন) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত মাসে সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতার করতে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ জোর করে মিনস্কে অবতরণ করায় দেশটির সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পশ্চিমা দেশগুলো এ নিষেধাজ্ঞা জারি করে।

গত মাসেই ইউরোপীয় ইউনিয়ন তাদের আকাশে বেলারুশিয়ান এয়ারলাইন্সের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এবার দেশটির সকল অর্থনৈতিক ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।

এদিকে মার্কিন রাজস্ব বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো সরকারের বাড়াবাড়ি রকমের সহিংসতা, নিপীড়ন, রায়ানএয়ারের বাণিজ্যিক ফ্লাইট জোর করে অবতরণ করানোর বেপরোয়া আচরণ এবং সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতারের জবাবে দেশটির ১৬ ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা