আন্তর্জাতিক

আগস্টেই সব সেনা প্রত্যাহার : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ বিদেশি সব সেনাদের প্রত্যাহারের কাজ চলছে। অনেকে দ্বিমত পোষণ করলেও সেনা সরিয়ে নেয়ার পক্ষে আবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, আফগানিস্তান থেকে আগামী আগস্টের মধ্যেই সকল সেনা যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। আফগানিস্তানে আমাদের সামরিক অভিযান ৩১ আগস্ট শেষ হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুলাই) হোয়াইট হাউসে জো বাইডেন একথা বলেন। এর আগে ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

বাইডেন বলেন, আফগানিস্তানের দায়িত্ব নিতে হবে আফগান নেতাদেরই। যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে পারবে না। আফগানিস্তানের সকল নেতাকে একসঙ্গে আলোচনা করে দেশের নতুন রূপরেখা তৈরি করতে হবে।

তিনি জানান, তিনি তালেবানকে বিশ্বাস করেন না। কিন্তু কাবুলের সরকার এবং প্রশাসনকেই তার মোকাবিলা করতে হবে। মার্কিন সাহায্যে তৈরি কাবুলের সরকারের হাতে এখন সে ক্ষমতা আছে বলে তিনি মনে করেন। এছাড়া মার্কিন সেনা চলে গেলে তালেবান আফগানিস্তান দখল করবে, এমনটা অবশ্যম্ভাবী বলে মনে করেন না বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে এক লাখ কোটি ডলার ব্যয় করার পর এবং ২৪০০-র বেশি মার্কিন সেনার মৃত্যুর পর দুই দশক আগে প্রণীত নীতির সঙ্গে যুক্তরাষ্ট্র আর যুক্ত থাকতে পারে না।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র অগ্রাধিকার ভিত্তিতে বর্তমানে মহামারি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে অর্থনৈতিকভাবে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শক্তি সঞ্চয়ের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, তিনি চান না আর একটিও মার্কিন প্রাণ আফগানিস্তানে নষ্ট হোক। বহু মার্কিন পুরুষ এবং নারীর প্রাণ গিয়েছে আফগান যুদ্ধে। আর প্রাণ তিনি যেতে দেবেন না।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও বৃহস্পতিবার পার্লামেন্টকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে অধিকাংশ সেনা দেশে ফিরে এসেছে। বাকিরাও দ্রুত ফিরে আসবে।

অন্যদিকে বিদেশি সেনাদের প্রত্যাহারের মধ্যেই ইরান-আফগান সীমান্ত দখল করেছে তালেবান। আফগানিস্তানের সঙ্গে ইরানের বর্ডার এখন তারাই নিয়ন্ত্রণ করছে। দেশের ভেতর পঞ্চাশেরও বেশি অঞ্চল তারা দখল করেছে। ঘিরে ফেলেছে আঞ্চলিক রাজধানীগুলো।

রাশিয়া জানিয়েছে, তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের কথা হয়েছে। তালেবান আশ্বস্ত করেছে, দেশের ভেতর বিদেশি দূতাবাসগুলো যাতে সুরক্ষিত থাকে, তারা তা দেখবে। আফগান রীতি এবং ইসলামিক নীতি মেনে তারা মানবাধিকার রক্ষা করবে।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আল কায়দা। সেই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিলেন। এরপরই আল কায়দার পৃষ্ঠপোষক তালেবান গোষ্ঠীকে দমন করতে আফগানিস্তানে হামলা করে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো।

অভিযানে দেশটির তৎকালীন তালেবান সরকারের পতন হলেও তালেবান গোষ্ঠীকে নির্মূল করা সম্ভব হয়নি। পরিসংখ্যান বলছে, দীর্ঘ প্রায় দু’দশকের এই যুদ্ধে দুই হাজারেরও বেশি মার্কিন সেনা এবং এক লাখেরও বেশি আফগান নাগরিক নিহত হয়েছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা