আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ৫৭২ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৭২ তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০৯ বিদ্রোহী।

রোববার (৮ আগস্ট) টুইটারে এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নানগরহর, লাঘমান, কান্দাহারসহ ১৮টি প্রদেশে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেসের অভিযানে ৫৭২ তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০৯ জন। এদিন সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা ১৪টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে সরকারি বাহিনী।

এ বিবৃতি দেওয়ার পর কয়েক দফায় ৩৩, ৪৫, ৭ ও ১৪ তালেবান বিদ্রোহী নিহতের খবর জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, শনিবার (৭ আগস্ট) দেশটির জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে তালেবান বিদ্রোহীদের উদ্দেশ্যে চালানো বিমান হামলায় দুই শতাধিক তালেবান বিদ্রোহী নিহত হয়েছে বলে জানান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা