আন্তর্জাতিক

করোনাতেই ভয়ঙ্কর মারবার্গ ভাইরাসের হানা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার তাণ্ডবে প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য। এরই মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে হানা দিয়েছে মারবার্গ ভাইরাস। এখন পর্যন্ত সেখানে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিকে বিপজ্জনক বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। সূত্র: দ্য গার্ডিয়ান

মারবার্গ ভাইরাসকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাসগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার ৮৮ শতাংশেও পৌঁছাতে পারে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর আসতেই ১৫৫ জনকে পর্যবেক্ষণে রেখেছে গিনির স্বাস্থ্য বিভাগ। এটি যাতে মহামারি রূপ না নিতে পারে সে বিষয়ে সতর্ক রয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার সীমান্তের কাছাকাছি একটি গ্রামে এই ভাইরাসের সংক্রমণ ছড়ায়। মারবার্গ ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডব্লিওএইচও।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা