আন্তর্জাতিক
আলোড়ন তুলেছে

আফগান নাগরিকদের দেশত্যাগের ছবির গল্প

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানই এখন সশস্ত্র গোষ্ঠী দখলে। রাজধানী কাবুলসহ পুরো স্থান জুড়ে সশস্ত্র গোষ্ঠীন অবস্থা। সরকার গঠন করে দেশের শাসনভার হাতে নেওয়াটাও এখন সময়ের ব্যাপার।

তবে তালেবান শাসনের ভয় আর আতঙ্কে নাগরিকদের আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। আতঙ্কিত মানুষ যেকোনো মূল্যে চাইছেন আফগান ভূখণ্ডের বাইরে যেতে।

আর আফগান নাগরিকদের দেশ ছাড়ার তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে। এতে সৃষ্টি হয়েছে আলোড়নের।

মঙ্গলবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের একটি বিমান কাবুল ত্যাগ করে। সোমবার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিমানটির ভেতরে গাদাগাদি করে বসে রয়েছেন নারী, শিশু ও পুরুষসহ শত শত আফগান নাগরিক।

ডিফেন্স ওয়ান ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের ওই বিমানে প্রায় ৬৪০ জন অবস্থান করছিলেন। যা বিমানটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে ছবিটি হাতে পায় ডিফেন্স ওয়ান।

বিবিসি জানিয়েছে, বিমানটিতে অবস্থান নেওয়া শত শত আফগান নাগরিকের দেশ ছাড়ার ব্যাপারে অনুমতিপত্র ছিলো। তারা বিমানের অর্ধ-খোলা দরজা নিয়ে ভেতরে ঢুকতে সমর্থ হন। তবে হুড়োহুড়ি করে ধারণক্ষমতা বেশি মানুষ বিমানে উঠে পড়লেও তাদেরকে জোর করে নামিয়ে দেওয়ার পরিবর্তে উড্ডয়নের সিদ্ধান্ত নেন ক্রুরা।

রোববারের পর সোমবারও কাবুল বিমানবন্দরে এই বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান ছিল। দেশ ছাড়ার হিড়িকে হাজার হাজার মানুষ বিমানবন্দরে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন বাহিনী গুলিবর্ষণ করে। এতে দু’জন আফগান নিহত হন। মার্কিন বাহিনীর দাবি, নিহত ওই দুই আফগান নাগরিকের কাছে অস্ত্র ছিল।

যাত্রীদের বেশিরভাগের সঙ্গে কোনও লাগেজ নেই। কোনওরকমে বিমানের মেঝেতেই আশ্রয় খুঁজে নিয়েছেন তারা। আফগানিস্তান থেকে এই এয়ারক্রাফ্ট প্রাথমিকভাবে কাতারের উদ্দেশে যাত্রা করে। সেখানে যাত্রীদের নামিয়ে ফের ফিরে দিয়ে দ্বিতীয় দফায় যাত্রী বোঝাই করে নিয়ে যাবে উড়োজাহাজটি।

সূত্র: দ্য ওয়াল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা