আন্তর্জাতিক

সবসময় একাদশে থাকতে চাই

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ এর বিধানসভা নির্বাচনে কলকাতার টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাবুল। কিন্তু তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে প্রায় ৫০ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন।

সম্প্রতি মোদী সরকারের নির্দেশে প্রতিমন্ত্রিত্ব হারানোর পর রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল। সে সময় তিনি জানিয়েছিলেন, অন্য কোনো দলে যোগ দেবেন না। তবে মাত্র তিন-চার দিনের আলাপ-আলোচনায় তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছেন

মোদীর দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে শনিবার (১৮ সেপ্টেম্বর) মমতার দলে যোগ দিয়েছেন সংসদ সদস্য তথা জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। ওইদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সে বিষয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেন বাবুল। শুরুতেই বাবুল ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে।

এরপর তিনি বলেন, আমাকে খেলার সুযোগ দিয়েছে তাই তৃণমূলে আসা। খেলার সুযোগ না পেয়ে আমি বিজেপি ছেড়েছি। আমি সবসময় প্রথম একাদশে থাকতে চাই। সেই কারণে আমি বলবো, আমায় প্রথম একাদশে রাখার জন্য দিদি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই।

এদিকে, মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও দিদির মন্ত্রিসভায় বড়সড় পদ পেতে চলেছেন বাবুল। কেন্দ্রীয় সরকার তার ‘জেড সিকিউরিটি’ বাতিল করে দিলেও মমতা সরকারের পক্ষ থেকে ‘ওয়াই সিকিউরিটি’ পেয়েছেন তিনি।

এদিকে একটি সূত্র জানাচ্ছে, রাজ্যের কোনো মন্ত্রির পদ বা রাজ্যসভার সংসদ সদস্য পদ পেতে চলেছেন বাবুল। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। এই নির্বাচনে তিনি কি মমতার হয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচার করবেন?

উত্তরে বাবুল বলেছেন, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল লড়াকু মেয়ে। ওকে আমি ভালো করে চিনি। তাই দলকে অনুরোধ করবো প্রচারের নামে আমাকে বিড়ম্বনায় যেন না ফেলা হয়।

প্রসঙ্গত, বাবুলের হাত ধরেই প্রিয়াঙ্কার বিজেপিতে আসা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা