আন্তর্জাতিক

চীনে লকডাউন, খাবারের জন্য হাহাকার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের শিয়ান শহরের অনেক বাসিন্দাই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, লকডাউন অবস্থায় খাবার পাচ্ছেন না এবং অতি প্রয়োজনীয় জিনিসের জন্য তাদের রীতিমত যুদ্ধ করতে হচ্ছে। তারা এখনও সরকারি কোনো সহায়তা পাননি। গত কয়েকদিন ধরেই দেশটির জনপ্রিয় সামাজিক মাধ্যম ওয়েইবোতে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য সাহায্য চাচ্ছেন লোকজন।

এক ব্যক্তি কর্তৃপক্ষকে জানিয়েছে যে, তাদের ঘরে কোনো খাবার নেই। এক নারী জানিয়েছেন, তারা ১৩ দিন ধরে বাড়িতে আটকা পড়ে আছেন। অন্যদিকে, সরকারি কর্মকর্তারা জোর দিয়ে দাবি করছেন, পর্যাপ্ত সরবরাহ চলছে।

জানা গেছে, ফের মহামারি করেনার ধাক্কায় চীনের শিয়ান শহরে লকডাউন জারি করা হয়েছে। ফলে লোকজনকে কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে রয়েছেন। কিন্তু লকডাউনে থাকা ওই শহরের অনেক বাসিন্দাই যথেষ্ট খাবার পাচ্ছেন না। খাদ্যের জন্য অনেক বাড়িতেই চলছে হাহাকার।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে শিয়ান শহরের ১ কোটি ৩০ লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। করোনা সংক্রমণ রোধ করতেই এমন পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। তবে বিশ্বের অন্যান্য দেশ বা শহরে যেভাবে লকডাউন জারি রয়েছে চীনের ওই শহরে তেমনটা নয়। সেখানে খাবারের মতো জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যও লোকজন বাড়ির বাইরে বের হতে পারছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তরাঞ্চলীয় শিয়ান শহরে নয়দিন ধরে লকডাউন চলছে। কোভিডের বিরুদ্ধে জিরো টলারেন্স রীতির মধ্যেই গত কয়েক মাস ধরে ওই শহরে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল। সে কারণেই চীন সেখানে কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে।

জানা গেছে, লকডাউনের শুরুতে পরিবারের একজন সদস্য দুইদিন পর একদিন খাবার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাইরে যেতে পারছিলেন। কিন্তু সোমবার থেকেই বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। করোনাভাইরাসের পরীক্ষা ছাড়া লোকজন একেবারেই ঘরের বাইরে বের হতে পারছেন না।

সামাজিক মাধ্যমে এক বাসিন্দা লিখেছেন, আমি শুনেছি অন্যান্য জেলার মানুষজন ধীরে ধীরে সাহায্য পাচ্ছে কিন্তু আমি এখনও কিছুই পাইনি। আমাদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আমি চারদিন আগে প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার করেছি কিন্তু সেগুলো পাওয়ারও কোনো লক্ষণ নেই। আমি গত কয়েকদিন ধরে একটু সবজিও কিনতে পারিনি।

অন্যদিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, কিছু স্থানে বিভিন্ন বাড়ির কম্পাউন্ডে খাবার সরবরাহ করা হয়েছে। কিন্তু যথেষ্ট স্বেচ্ছাসেবী না থাকায় বাসিন্দাদের ঘরে ঘরে খাবার সরবাহ করা সম্ভব হচ্ছে না। এদিকে অনেক চালক কোয়ারেন্টাইনে থাকায় পুরো শহরজুড়েই ডেলিভারিম্যানের সংকট তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর থেকে শিয়ান শহরে করোনাভাইরাস সম্পৃক্ত এক হাজার ৩শর বেশি কেস শনাক্ত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ৩১ হাজার ৩শ। এর মধ্যে মারা গেছে ৫ হাজার ৬৯৯ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা