আন্তর্জাতিক

লোকদেখানো নির্বাচন: নিকারাগুয়ায় মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: নিকারাগুয়ায় লোকদেখানো প্রেসিডেন্ট নির্বাচন করে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে দেশটির একটি মন্ত্রণালয় ও ৯ কর্মকর্তা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল থেকে পাবলিক মিনিস্ট্রি এবং সরকারের ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ডানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো ৭ নভেম্বর এমন একটি নির্বাচন করেছেন, যেখানে ভোটারদের অবাধে ভোট দিতে দেয়া হয়নি। নির্বাচন সুষ্ঠু হয়নি। এর কয়েক মাস আগে থেকেই সাতজন প্রেসিডেন্ট পদের প্রার্থী, বিরোধী দলের সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী এবং নাগরিক সমাজের ৩৯ জন ব্যক্তির বিরুদ্ধে নিষ্পেষণ চালানো হয়েছে। তাদেরকে জেলে পাঠানো হয়েছে। বছরের পর বছর ধরে ওর্তেগা-মুরিলো সরকার নিকারাগুয়ার অধিবাসীদের কাছ থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কেড়ে নিয়েছে। এর মধ্য দিয়ে তারা দুর্নীতিকে অনুমোদন দিয়েছে। চালু করেছে দায়মুক্তির একটি ব্যবস্থা।

এসব কারণে নিকারাগুয়ার পাবলিক মিনিস্ট্রি এবং ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। কারণ, নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদে শক্তিধর বিরোধী দলীয় প্রার্থী, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সাংবাদিকদের গ্রেপ্তারে প্রাথমিক ভূমিকা পালন করেছে পাবলিক মিনিস্ট্রি।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি থেকে যে ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তারা ২০০৭ সালের ১০ জানুয়ারিতে অথবা তারপরে যেকোনো সময়ে নিকারাগুয়া সরকারের পক্ষে কাজ করেছেন অথবা সরকারের পক্ষে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এতে আরও বলা হয়, ওই ৯ ব্যক্তি ওর্তেগা-মুরিলো শাসকগোষ্ঠীকে নিষ্পেষণ চালানোর সুযোগ করে দিয়েছেন। এর মধ্যে আছে মানবাধিকার লঙ্ঘন। তারা প্রতিষ্ঠানগুলোকে ‘ম্যানেজ’ করেছেন, যারা ওর্তেগা-মুরিলো শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক কর্মকান্ডে অর্থায়ন করে। অথবা নিকারাগুয়ার মানুষের অর্থে তাদের শাসনকে টিকিয়ে রাখতে পারে।

যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়ে তার আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে ওর্তেগা-মুরিলো সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কারণ, এই সরকার নাগরিক স্বাধীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর আঘাত করেছে। এর জবাব দিতে এমন আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। একই দিনে কানাডা এবং ব্রিটেনও টার্গেটেড পদক্ষেপ নিয়েছে। এ জন্য ব্রিটেনকে স্বাগত জানান অ্যান্থনি ব্লিঙ্কেন।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের জেনারেল এসেম্বলিতে ১২ নভেম্বর পরিষ্কার করা হয় যে, প্রেসিডেন্ট ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট মুরিলো গণতন্ত্রকে আরও খর্ব করলে এবং মানবাধিকারকে প্রত্যাখ্যান করলে তাদের অধীনে নিকারাগুয়া আরও বিচ্ছিন্নতার দিকে অগ্রসর হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, নিকারাগুয়াতে গণতন্ত্র ফেরানোর আহ্বান জানাই আমরা। একই সঙ্গে জেলবন্দি সব রাজনীতিকের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা