ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

মুম্বাইয়ে অগ্নিকাণ্ডে নিহত ৭

সাননিউজ ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ২০ তলা বিশিষ্ট একটি ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২২ জানুয়ারি) সকাল সাতটার দিকে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তারদেও এলাকায় ২০ তলা ভবনের ১৮ তলায় অগ্নিকাণ্ড ঘটে।

মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই আবাসিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে এসেছেন। তবে এখনও ব্যাপক ধোঁয়া উঠছে। স্বস্তির খবর হচ্ছে- ভবনটিতে আটকে থাকা সবাইকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ভবনের ৬ জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদেরকে এরইমধ্যে হাসপাতালে পাঠিয়েছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা