মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

জো বাইডেনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম বছরে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা নতুন ৬৬ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করেছেন। প্রথমবারের মতো তিনি এই রেকর্ড গড়েছেন। এর আগে প্রথম বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের এতো বেশি পদ তৈরি হয়নি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন এমন এক সময় ক্ষমতা গ্রহণ করেন যখন যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ কিছুটা কমে আসে। তখন করোনা প্রতিরোধী টিকা কার্যক্রমও শুরু হয়ে যায়। অর্থনীতিও স্বাভাবিক গতিতে ফিরে আসতে শুরু করে।

জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে চাকরির বাজারের এমন শক্তিশালী চিত্র ফুটে উঠে। এর আগে জিমি কার্টারের সময় প্রথম ১২ মাসে প্রায় ৪০ লাখ পদ তৈরি হয়। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় এ সংখ্যা ছিল ২৮ লাখ। অন্যদিকে ব্যাপক আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম এক বছরে চাকরিতে পদ তৈরি হয় ২০ লাখ।

আরও পড়ুন: সার্চ কমিটির প্রথম বৈঠক বিকেলে

বাইডেনের শপথ গ্রহণের পর ২০২১ সালে দেশটিতে চাকরি বাড়ে চার দশমিক ছয় শতাংশ। তবে কার্টারের সময় চাকরি বাড়ে চার দশমিক আট শতাংশ। ফলে শতাংশের ভিত্তিতে বাইডেন একটু পিছিয়ে আছেন। অন্যদিকে লিন্ডন জনসনের শাসনামলে তিন দশমিক চার শতাংশ পদ বাড়ে।

২০২০ সালে শুরু হওয়া করোনা মহামারির মধ্যেই ক্ষমতা গ্রহণ করেন বাইডেন। তবে অল্প সময়ের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হওয়ায় বাইডেন কিছুটা সুবিধা পেয়েছেন। বিশেষ করে চাকরির বাজার চাঙা করার ক্ষেত্রে।

তাছাড়া গত বছর দেশটির মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল পাঁচ দশমিক সাত শতাংশ। যা ১৯৮৪ সালের পর সবচেয়ে ভালো বলে জানা গেছে। তখনকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় এমন অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যায়।

তবে দেশটিতে ভিন্ন চিত্র দেখা গেছে চাকরি ছাড়ার ক্ষেত্রে। ২০২১ সালের ডিসেম্বরে ৪৩ লাখ আমেরিকান তাদের চাকরি ছাড়েন। যা নভেম্বরের রেকর্ড ৪৫ লাখের চেয়ে কম। অর্থাৎ শেষের দুই মাসে রেকর্ড ৮৮ লাখ মানুষ চাকরি ছাড়ে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রে গত বছর মোট সাত কোটি ৫৩ লাখ কর্মী নিয়োগ করা হয়। একই সময়ে চাকরি ছাড়ে প্রায় ছয় কোটি ৯০ লাখ। এদের মধ্যে প্রায় চার কোটি ৮০ লাখ স্বেচ্ছায় চাকরি ছাড়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা