যোগী আদিত্যনাথ-উত্তর প্রদেশ, ভারত
আন্তর্জাতিক

১০ মার্চের পর বুলডোজার চলবে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের নির্বাচনী কেন্দ্রে গিয়ে জানালেন, ১০ মার্চ বুলডোজার প্রকাশ হবে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মইনপুরি জেলার কারহাল বিধানসভা কেন্দ্রের ভোটারদের নির্ভয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান যোগী।

অখিলেশ যাদব এই কারহাল থেকেই প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে লড়ছেন।

যাদবের বিরুদ্ধে প্রচারে গিয়ে যোগী ভোটারদের ‘সমাজবাদীর গুন্ডাদের থেকে ভয় পেতে’ বারণ করেন। পাশাপাশি হুংকার ছেড়ে যোগী বলেন, নির্বাচনের জন্য বুলডোজারগুলো মেরামত করতে দেওয়া হয়েছে।

১০ মার্চের পর ফল প্রকাশ হওয়ার পর বিজেপি সরকার গঠন করলে বুলডোজারগুলো আবারও কাজ শুরু করে দেবে।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানায়, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেশ সিং বাঘেলকে কারহালে অখিলেশের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছেন।

৩য় দফায় ২০ ফেব্রুয়ারি( রোববার) এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঘেলের প্রচারেই এদিন কারহালে যান যোগী।

মইনপুরি জেলা সমাজবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কারহাল বিধানসভা কেন্দ্রে যাদবদের সংখ্যা বেশি। সেই যাদব অধ্যুষিত কেন্দ্রে গিয়েই যোগী কড়া ভাষায় আক্রমণ করেন অখিলেশকে।

এদিন যোগী আরও একবার উত্তেজনা ছড়ালেন। ইতিপূর্বেও অখিলেশ ও আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর বিরুদ্ধে এমন ভাষা প্রয়োগ করেন তিনি। যোগীর এই ভাষা প্রয়োগ নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। তবে তাতেও থামার পাত্র নন যোগী।

এদিন অখিলেশকে কটাক্ষ করে যোগী বলেন, অখিলেশ এর আগে বলেছিলেন যে মনোয়ন পেশের পর একেবারে ফল প্রকাশের দিন সার্টিফিকেট নিতে কারহালে আসবেন। তবে ভূপেশ বাঘেল তাকে পঞ্চমদিনই ফিরতে বাধ্য করলেন।

আরও পড়ুন: অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন

যোগী আদিত্যনাথ আরও বলেন, সমাজবাদী পার্টির প্রার্থী আজমগড়ের সাংসদ হলেও করোনাকালে সেখানে যাননি। তাই তিনি সেখান থেকে (আজমগড়) প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করতে পারেননি।

কারহালে নেতাজির (মুলায়ম সিং যাদব) নাম ভাঙিয়ে আসন দখল করার কথা ভেবেছিলেন, কিন্তু এখন তাকে কোথাও দেখা যাচ্ছে না। পাশাপাশি এদিন ভূপেশ বাঘেলের বিরুদ্ধে হওয়া হামলার বিষয়টিও তোলে ধরেন যোগী আদিত্যনাথ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা