আন্তর্জাতিক

রাশিয়ার টাকা খেয়েছেন বাইডেন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জো বাইডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ডোনাল্ড ট্রাম্পের দাবি, বাইডেন রাশিয়ার কাছ থেকে টাকা নিয়েছেন বলেই মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছেন। নিজে টুইটারে নিষিদ্ধ থাকায় মুখপাত্র লিজ হ্যারিংটনের অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ব্রেকিং নিউজ: রাশিয়া এইমাত্র জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও অনেক দিক থেকে এটি ভয়ংকর ব্যাপার, তবে এখন সম্ভবত ব্যাখ্যা করা যাবে, বাইডেন পরিবার কেন মস্কোর খুব ধনী এক সাবেক মেয়রের স্ত্রীর কাছ থেকে ৩৫ লাখ ডলার পেয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় মডারেটর ক্রিস ওয়ালেস আমাকে এটি নিয়ে প্রশ্ন করতে দেননি। তার মতে, এটি বেমানান হতো।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের দাবি, সম্ভবত ওই অর্থ নেওয়ার কারণেই বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ধীরগতিতে ব্যবস্থা নিয়েছেন। ট্রাম্পের ভাষ্যমতে, এটি খুবই বাজে স্বার্থগত দ্বন্দ্ব, যা এবার পুরোপুরি প্রকাশ্যে আসতে পারে!

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় জো বাইডেনসহ তার প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ১৫ মার্চ থেকে মস্কোর ‘স্টপ লিস্ট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার

এদিকে, কানাডার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা যায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ কয়েকজন সদস্যসহ মোট ৩১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এখন থেকে তাদের রাশিয়ায় প্রবেশ বন্ধ। মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘কালো তালিকাভুক্ত’ কানাডীয়দের এই তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা