আন্তর্জাতিক

পুরুষ ছাড়া ওমরাহ করতে পারবে সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই সৌদি আরবের ১৮-৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালনে যেতে পারবেন। তবে এক্ষেত্রে পুরুষ সঙ্গীহীন ওইসব নারীদের একটি দল বা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ওমরাহ পালনে যেতে হবে। তথ্যসূত্র-গালফ নিউজ।

এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদনকারী নারীদের করোনা টিকার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ওইসব নারীদের কমপক্ষে টিকার এক ডোজ নিশ্চিত থাকতে হবে। শারীরিক কোনো অসুস্থতা থাকলেও তাদের আবেদন বাতিল হবে।

আরও পড়ুন: ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

সব বয়সী নারীদের অভিভাবক ছাড়াই হজ পালনের অনুমতি দিয়ে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল সৌদি সরকার। ওই ঘোষণাতেও দল বা গ্রুপের সঙ্গে নারীদের হজযাত্রার কথা বলা হয়েছিল।

প্রসঙ্গত, সৌদি নারীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে শুরু থেকেই সহায়ক ভূমিকা রাখছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ক্ষমতায় আসার পরই তাদের দেশের নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানোর পাশাপাশি বিদেশে একা ভ্রমণের অনুমতি দেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা