ইউক্রেনে গণকবরে ২৮০ মরদেহের সন্ধান-বুচা শহর যেন এক মৃত্যুপুরী
আন্তর্জাতিক
বুচা শহর যেন এক মৃত্যুপুরী

ইউক্রেনের গণকবরে ২৮০ মরদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : চলমান রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহর যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নির্বিচারে হত্যালীলা চালিয়েছে পুতিনবাহিনী।

আরও পড়ুন : ভেঙে গেলো পাকিস্তানের পার্লামেন্ট

ইউক্রেনের সেনাবাহিনী ইতোমধ্যেই ২৮০ জনের একটি গণকবরের সন্ধান পেয়েছে। শহরের বিভিন্ন নড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আরও বহু মানুষের লাশ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

বার্তা সংস্থা এএফপি বুচা শহরের মেয়র অ্যানাতোলি ফেদোরুকের বরাত দিয়ে জানায়, মৃতদের অধিকাংশই সাধারণ নাগরিক। রুশ হামলায় মৃতদের ভিড়ে শিশু, কিশোরও রয়েছে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাশ। পচা দুর্গন্ধে ক্রমে বাতাস ভারী হচ্ছে। প্রায় জনমানবহীন শহর। চারদিকে গোলাবারুদের দগদগে ক্ষত।

আরও পড়ুন : কোথায় চাঁদাবাজি হয় জানান

মেয়র অ্যানাতোলি আরও জনান, রুশ বাহিনী নিরস্ত্র নাগরিকদের পিছন থেকে গুলি করে মেরেছে। কারণ দেহগুলির মাথার পিছনে গুলির চিহ্ন পাওয়া গেছে।

রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নিহত ব্যক্তিদের হাতে সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। তারা যে নিরস্ত্র, রুশ বাহিনীকে সেই বার্তা দিয়ে নির্বিঘ্নে শহর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। রুশ বাহিনীও সেই ব্যান্ডেজ বাঁধার অর্থ বুঝেছিল।

বুচা শহরজুড়ে একই চিত্র বিদ্যমান। যদিও শহরটির ঠিক কত সংখ্যক মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী, সেই সংখ্যা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

আরও পড়ুন : রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ওই দাবি করলেও প্রকৃত সত্য হচ্ছে, অপ্রত্যাশিতভাবে সাহসী ও সুসংগঠিত ইউক্রেনীয় প্রতিরোধ রুশ সেনাদের রাজধানী কিয়েভের বাইরেই থামিয়ে দিয়েছিল এবং এর প্রমাণ হচ্ছে- মস্কো ট্যাংক ও সাঁজেয়া যানের বিশাল বহরের মরিচা পাকানো ধ্বংসাবশেষ এখনও সেখানেই অর্থাৎ শহরতলির রাস্তায়ই রয়েছে যেখানে সেগুলো ধ্বংস হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা