ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক
ইউক্রেনে হামলার পর

রাশিয়ার ১৮ হাজার ৫০০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলার পর এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৮ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী তাদের আগ্রাসন শুরুর পর ৬৭৬টি ট্যাংক, এক হাজার ৮৫৮টি সশস্ত্র যান, ১৫০টি যুদ্ধবিমান এবং ১৩৪টি হেলিকপ্টার হারিয়েছে।

আরও পড়ুন: ডিলারের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

গত ২৫ মার্চ ক্রেমলিন জানিয়েছিল, যুদ্ধের তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত এবং তিন হাজার ৮২৫ জন আহত হয়েছে।

অবশ্য গত ২১ মার্চ রুশ সংবাদমাধ্যম কমসোমোলসকায়া প্রাভদা এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৯ হাজার ৮৬১ জন রুশ সেনা নিহত হয়েছে। অবশ্য প্রকাশের কিছুক্ষণ পরই এই প্রতিবেদনটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা