টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে
আন্তর্জাতিক
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা স্বাধীনতার পর প্রথমবারের মতো চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি এবং পার করছে সংকটময় মুহুর্ত। প্রতিদিনই ক্ষেত্র বিশেষে চলমান অর্থনৈতিক সংকট বাড়ছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা থেকে টেক্সটাইল পণ্য আমদানি করা দেশগুলো এখন ভারতীয় রপ্তানিকারকদের কাছে আসতে শুরু করেছে।

আরও পড়ুন : র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ

মূলত নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাওয়ার কারণেই শ্রীলঙ্কা থেকে মুখ ফিরিয়ে ভারতের দিকে অগ্রসর হচ্ছে টেক্সটাইল পণ্য আমদানি করা দেশগুলো।

রোববার (১৭ এপ্রিল) ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার ( ১৫ এপ্রিল) ভারতীয় বার্তাসংস্থা এএনআই’র সঙ্গে কথা বলার সময় ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের সচিব ইউপি সিং বলেন, ‘আগে শ্রীলঙ্কা থেকে পণ্য আমদানি করত এমন কিছু দেশ এখন ভারতের সাথে যোগাযোগ শুরু করেছে, কারণ শ্রীলঙ্কা বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে।

আরও পড়ুন : মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ

তামিলনাড়ুর তিরুপুর জেলার বেশ কিছু কোম্পানিকে ইতোমধ্যেই কিছু অর্ডার দেওয়া হয়েছে। মূলত তিরুপুর হচ্ছে তামিলনাড়ুর বস্ত্র শিল্পের কেন্দ্রস্থল।

ইউপি সিং বলেন, গত বছর ভারতের টেক্সটাইল সেক্টরের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আর চলতি বছর এই লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ৩৪০ লাখ বেলেরও বেশি তুলা উৎপাদন করে থাকে ভারত। তবে সংকটের কারণে শ্রীলঙ্কা থেকে অর্ডার ভারতের দিকে চলে আসার কারণে এর ব্যবহার ও চাহিদা উৎপাদনের চেয়ে বেশি হতে চলেছে।

আরও পড়ুন : শিক্ষক নিয়োগে বয়সের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলোতে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা থেকে তুলা আমদানিতে কোনো আমদানি শুল্ক নেই। তার ভাষায়, বিপরীত দিকে, আমাদের আমদানিকারকদের ১১ শতাংশ শুল্ক দিতে হয়। যার ফলে খরচ বেড়ে যায় অনেক বেশি। এ কারণে আমদানি শুল্ক উঠিয়ে দিতে সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন আমদানিকারকরা।

ইউপি সিং বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং মার্কিন যুক্তরাজ্যের মতো দেশগুলোতে নির্দিষ্ট বাজারে সুবিধা পাচ্ছে ভিয়েতনাম, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এবং এতে করে আমাদের রপ্তানিকারকরা অসুবিধায় ছিল। আর এই কারণে ভারতীয় টেক্সটাইল রপ্তানিকারকদের জন্য এই দেশগুলোর সাথে প্রতিযোগিতা করা খুব কঠিন।

যদি আমাদের তুলার আমদানি শুল্ক না দিতে হয় তাহলে সেটি অবশ্যই ভারতীয় রপ্তানিকারকদের আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

আরও পড়ুন : পশ্চিমা অস্ত্রবাহী বিমান ভূপাতিত

ভারতের রপ্তানিকারকদের সংস্থা ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্টারস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এ শক্তিভেল বলছেন, শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হওয়ায় ক্রেতারা এখন তিরুপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ভারতের আরও বেশ কয়েকটি জায়গায় আলোচনা করতে শুরু করেছে।

কিছু আলোচনা অর্ডারে পরিণত হতে পারে। এটি একটি ভালো সুযোগ। ক্রেতাদের সঙ্গে ভালো আলোচনা হচ্ছে এবং শ্রীলঙ্কা থেকে ভারতে কিছু অর্ডার আসবে বলে আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলো থেকে ভারতীয় রপ্তানিকারকরা এখন সাড়া পাচ্ছেন।

তার ভাষায়, এসব দেশ মূলত বুননকৃত পোশাক, শার্ট, টি-শার্ট এবং শিশুদের পোশাক নিতে আলোচনা করছে। আমরা আশাবাদী যে এই আলোচনাগুলো অর্ডারে পরিণত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা