ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘকে আঙুল দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘকে ‘আঙুল’ দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো। শুক্রবার (২৯ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধ আফ্রিকায় খাদ্য সংকট সৃষ্টি করেছে

বলা হয়েছে, রাশিয়াও কিয়েভে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতভর হামলা চালানো হয়েছে দাবি করেছে মস্কো। যদিও শুধু সামরিক স্থাপনা বিশেষত মিসাইল কারখানায় এই হামলা চালানো হয়েছে বলে মস্কো দাবি করেছে।

গত ১৪ এপ্রিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবির পর ইউক্রেনের রাজধানীতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে হামলা

বৃহস্পতিবার রাতে রাশিয়া যে অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে সেখানে নেপচুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। আর ওই নেপচুন ক্ষেপণাস্ত্রই মস্কভা মিসাইল ক্রুজারে আঘাত হেনেছিল বলে দাবি করেছিল ইউক্রেন। তাই ওই মিসাইল কারখানায় হামলাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে পুতিন জানতেন জাতিসংঘের মহাসচিবের সফরের সময় কিয়েভকে আঘাত করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন।

পুতিন বিশ্বের হর্তাকর্তা এবং সংস্থাগুলোকে এই বার্তাই দিতে চান যে, তিনি তাদের মোটেই পাত্তা দিতে চান না। পুতিন তাদের এটাই বোঝাতে চান যে তিনি যা চান তাই করবেন। এবং তাকে থামানোর ক্ষমতা কারো নেই।

আরও পড়ুন: রাশিয়া বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে

এদিকে, রাশিয়া শুধু সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করলেও কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় রেডিও লিবার্টি ইন ইউক্রেনের সাংবাদিক ভেরা গাইরিচ নিহত হয়েছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে ভিটারি ক্লিটসকো জানিয়েছিলেন, গতরাতের মিসাইল হামলায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন: ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় ২০ মুসল্লির মৃত্যু

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা