তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার
আন্তর্জাতিক

তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়া সরকার লিবিয়া থেকে নৌকায় চেপে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ৩২ বাংলাদেশিকে উদ্ধার করেছে।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

শনিবার ( ১৪ মে ) ৩২ বাংলাদেশীসহ ৮১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

তিউনিশিয়ার নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত নৌকাটি তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ভাসছিল।

অভিবাসীরা কর্মকর্তাদেরকে বলেছেন, লিবিয়া সীমান্তের কাছে তিউনিশিয়ার উপকূলীয় আবু খাম্মাশ গ্রাম থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তারা।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

নৌকাটিতে মিসরের ৩৮, বাংলাদেশের ৩২, সুদানের ১০ এবং মরক্কোর ১ জন নাগরিক ছিলেন। তাদের সবার বয়স ২০-৩৮ বছর।

উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ১ জন নারীও রয়েছেন। এই অভিবাসীদের উদ্ধারের পর তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অভিবাসীদের মূল প্রস্থান পয়েন্ট তিউনিশিয়া এবং প্রতিবেশি লিবিয়া। প্রায়ই অত্যন্ত দুর্বল এবং হালকা নৌযানে চেপে এই অভিবাসীরা বিপজ্জনক যাত্রা শুরু করে।

তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের অবস্থান। একটি নিরাপত্তা সূত্র বলছে, গত মাসে লিবিয়ান কর্তৃপক্ষ ৫৪২ জন অভিবাসীকে গ্রেফতার করেছে। এই অভিবাসীরা জাহাজে করে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন আলোকচিত্রী বলেছেন, গ্রেফতারকৃত অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, গত বছর ইউরোপে যাওয়ার চেষ্টার সময় প্রায় ২ হাজার অভিবাসী ভূমধ্যসাগরে ডুবে গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪০১।

আরও পড়ুন : সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে উদার হওয়ার আহ্বান

জাতিসংঘের অভিবাসনবিষয়ক এই সংস্থা বলেছে, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট ভূমধ্যসাগর। ইউরোপে উন্নত জীবন গড়ার আশায় লোকজন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা