আন্তর্জাতিক

সীমান্তে নতুন সেতু চালু

আন্তর্জাতিক ডেস্ক : দুর্গম পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন একটি আন্তঃসীমান্ত সেতু চালু করেছে রাশিয়া ও চীন। এই সেতু চালুর ফলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে মস্কো। এরই মধ্যে চালু হয়েছে এই সেতু।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র প্রবেশে করোনা টেস্ট বাতিল

শুক্রবার (১০ জুন) উদ্বোধন করা সেতুটি রাশিয়ার ব্লাগোভেশচেনস্কের সঙ্গে চীনের হেইয়ে শহরকে যুক্ত করবে। আমুর নদীর (চীনে হেইলংজিয়াং নামে পরিচিত) ওপর এক কিলোমিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে এক হাজার ৯০০ কোটি রুবল (৩৪ কোটি ২০ লাখ ডলার) ব্যয় হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ।

উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও ফুটেজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আতশবাজি প্রদর্শনীর মধ্যে মালবাহী ট্রাকগুলো দুই লেনের সেতুটির ওপর দিয়ে দুই দেশে যায়। সেতুটি রাশিয়া ও চীনের পতাকার রঙের ফেস্টুনে সজ্জিত ছিল।

আরও পড়ুন: নতুন করে আক্রান্ত সোয়া ৫ লাখ

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে মস্কো ও বেইজিং ‘সীমাহীন’ সহযোগিতার ঘোষণা দেওয়ার পর বাণিজ্য বাড়িয়ে এই সেতু মস্কো ও চীনকে আরও ঘনিষ্ঠ করে তুলবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর আগে এই সহযোগিতার ঘোষণা দেন।

রাশিয়ার দুর্গম পূর্বে নিযুক্ত ক্রেমলিনের প্রতিনিধি ইয়ুরি ট্রাটনেভ বলেন, ‘আজকের বিভক্ত বিশ্বে, রাশিয়া ও চীনের মধ্যে ব্লাগোভেশচেনস্ক-হেইহে সেতু একটি বিশেষ প্রতীকী অর্থ বহন করে।’ উদ্বোধনী অনুষ্ঠানে চীনের উপপ্রধানমন্ত্রী হু চুনহুয়া বলেছেন, ‘চীন রাশিয়ার সঙ্গে সব ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে চায়’।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার পরিবহন মন্ত্রী ভিটালি সাভেলিভ বলেন সেতুটি দ্বিপাক্ষিক বার্ষিক বাণিজ্য ১০ লাখ টনেরও বেশি পণ্যে উন্নীত করতে সহায়তা করবে।

রাশিয়ার পক্ষ থেকে সেতুটি নির্মাণের দায়িত্ব পায় বিটিএস-এমওএসটি নামে একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ২০১৬ সালে নির্মাণ শুরু হয়ে ২০২০ সালের মে মাসে শেষ হয়। তবে করোনাভাইরাস বিধিনিষেধের কারণে এর উদ্বোধনে বিলম্ব হয়।

আরও পড়ুন: প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার

বিটিএস-এমওএসটি জানিয়েছে, এই সেতুর ফলে চীনের পণ্য রাশিয়ার পশ্চিমাঞ্চলে পৌঁছাতে দূরত্ব কমাবে ১৫০০ কিলোমিটার। সেতুটি পার হতে যানবাহনকে আট হাজার সাতশ’ রুবল পরিশোধ করতে হবে। নির্মাণ খরচ উঠে যাওয়ার পর টোল খরচ কমবে বলে আশা প্রকাশ করেছে তারা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা