আন্তর্জাতিক

বন্দুক হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এবং একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

আরও পড়ুন: অর্থনীতি চাপের মুখে পড়েছে

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ বলছে, হামলায় আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। গুলি চালানোর পরপরই ঘটনাস্থল থেকে একটি মিনিবাসযোগে সটকে পড়ে হামলাকারীরা। তবে কেন এ হামলা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হতাহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর পর্যন্ত বলে জানা গেছে।

গৌতেং প্রদেশের পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বলেন, গুলিটি "নিরীহ সরাইখানার পৃষ্ঠপোষকদের ওপর ঠাণ্ডা মাথায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: নগরবাসীর সহযোগিতা চাই

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলির ঘটনা নতুন নয়। বেশিরভাগই হামলার ঘটনা ঘটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা