আন্তর্জাতিক

ফের জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি দায়রা জজ আদালতের বিচারক জেবা চৌধরী, ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও উপ মহাপরিদর্শককে (ডিআইজি) হুমকি দিয়ে মামলার মুখে পড়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফের আগাম জামিন পেয়েছেন।

আরও পড়ুন: জাহালম পেলেন ৫ লাখ টাকার চেক

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের সাবেক সরকারি দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের আইনজীবীদের আবেদন মঞ্জুর করে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত জামিনের মেয়াদ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেন।

পাশিাপাশি, এই জামিন সুরক্ষিত রাখতে এ দিন ইমরান খানকে আদালত বরাবর ১ লাখ রুপি জামানত হিসেবে প্রদানের আদেশও দেন বিচারক। আদেশে বলা হয়, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে যদি ইমরান খান জামিনের শর্তবিরোধী কোনো কাজ করেন, সেক্ষেত্রে জামিন বাতিলের পাশাপাশি জামানতের অর্থও বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন: ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিইও টিভির এক প্রতিবেদনে বলা হয়, বিগত দু’বারের মতো এবারও আদালতে জামিন আবেদনের শুনানির সময় পিটিআই চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

গত ১০ এপ্রিল পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশটির শাসনক্ষমতার প্রভাবশালী অংশ সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেফতার হন ইমরান খানের ঘনিষ্ট সহকারী ও পিটিআইয়ের জেষ্ঠ্য নেতা শাহবাজ গিল। শাহবাজের মুক্তির দাবিতে ব্যাপকভাবে সরব হন পিটিআই চেয়ারম্যান।

আরও পড়ুন: মোনাজাত শেষ হতেই ভিজে গেলেন মুসল্লিরা

গত ২১ আগস্ট এক দলীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমরান মন্তব্য করেন, যদি অবিলম্বে শাহবাজের ওপর থেকে মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দেওয়া না হয়, তাহলে ইসলামাবাদ পুলিশের আইজি, ডিআইজি ও যে আদালতে শাহবাজের বিচার চলছে, তার বিচারক জেবা চৌধরীকে ‘দেখে নেবেন’ তিনি।

এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সন্ত্রাস ও সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে। মামলায় গ্রেফতার এড়াতে পরের দিন ২২ আগস্ট ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে আগাম জামিনের আবেদন করেন পিটিআইয়ের দুই আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান।

আরও পড়ুন: জিএম কাদেরকে বিরোধী দলের নেতা বানাতে চিঠি

সেই আবেদন মঞ্জুর ইমরান খানকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন আদালত। সেই জামিনের শেষ দিন— ২৫ আগস্ট ফের আগাম জামিনের আবেদন করেন ইমরানের আইনজীবীরা, এবং ওই দিন জামিনের মেয়াদ বাড়ানো হয় ১ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, চলতি বছর ১০ এপ্রিল পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ। আগামী বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। সেই নির্বাচনে জিততে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক তৎপরতা, মিছিল-সমাবেশ করছেন ইমরান খান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা