প্রতীকী ছবি
আন্তর্জাতিক

জ্বালানিতে চীনের রেকর্ড!

সান নিউজ ডেস্ক: গত মাসে চীন রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি আমদানি করেছে। এসময় দেশটির মোট জ্বালানি পণ্য আমদানির পরিমাণ দাঁড়ায় ৮৩০ কোটি ডলারে।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ১৭

জানা গেছে, ক্রুড তেল, গ্যাস ও কয়লার জন্য বেইজিং ক্রমেই মস্কোর ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের শুল্ক পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে চীন রাশিয়া থেকে যে পরিমাণ জ্বালানি আমদানি করেছে তা গত বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি। ইউক্রেনে হামলার পর অর্থাৎ গত ছয় মাসে চীন মোট চার হাজার ৪০০ কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে রাশিয়া থেকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রেরও ভুল আছে

যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। এদিকে অর্থনৈতিক মন্দা ও করোনা নীতির কারণে এ বছর চীনের জ্বালানি আমদানি কমেছে। কারণ চাহিদা আগের থেকে কম। তবে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য বেড়েছে বহু গুণ।

বলা হয়, গত মাসে অর্থাৎ আগস্টে চীনে ৮ দশমিক ৩৪ মিলিয়ন টন তেল রপ্তানি করে রাশিয়া। জুলাইতে এর পরিমাণ ছিল ৭ দশমিক ১৫ মিলিয়ন টন। এক বছর আগে রপ্তানি করে মাত্র ৬ দশমিক ৫৩ মিলিয়ন টন। যুদ্ধ শুরু হওয়ার আগে চীন সবচেয়ে বেশি আমদানি করে সৌদি আরব থেকে। আসন্ন মাসগুলোতে চীনে আরও জ্বালানি পণ্য রপ্তানি করতে চায় রাশিয়া।

আরও পড়ুন: মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

এর আগে ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে রাশিয়া। তাছাড়া ইউরোপও চাচ্ছে রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে। এমন পরিস্থিতিতে চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। বেড়েছে আমদানি-রপ্তানি।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

৬ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি খারকিভে পাল্টা প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের দাবি, ক্রেমলিনের সেনারা পিছু হটছে। গত ৬ সেপ্টেম্বর পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। দেশটির উত্তর-পূর্বে রাশিয়ার প্রতিরক্ষা বেড়াজালকে ভেঙে ফেলেছে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা