যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার নেশা ছাড়তে হবে
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার নেশা ছাড়তে হবে

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের পরমাণু সমঝোতা যদি পুনর্বহাল করতে হয় তাহলে ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নেশা বন্ধ করে গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

আরও পড়ুন : সয়াবিন তেলের দাম কমল

সোমবার (৩ অক্টোবর) তেহরানে নাসের কানয়ানি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বলে জানিয়েছে সিনহুয়া।

ভিয়েনা সংলাপের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখা যায় না যার কারণে সমাধানও ঝুলে আছে বলে জানান নাসের কানয়ানি।

আরও পড়ুন : ব্যাংকগুলোর বড় সমস্যা খেলাপি ঋণ

ইরানি মুখপাত্র বলেন, তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একথা পরিষ্কার হয় যে, মার্কিন সরকার গঠনমূলক কোনো পথ অনুসরণ করছে না।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে তাদের নিষেধাজ্ঞার নেশা পরিত্যাগ করা উচিত এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মতো নাসের কানয়ানিও জানান, পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আরও বেশি বার্তা আদান প্রদান হচ্ছে। সূত্র : সিনহুয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা