আন্তর্জাতিক

হারিকেন জুলিয়ার আঘাতে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: হারিকেন জুলিয়ার আঘাতে মধ্য আমেরিকায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে এল সালভাদর এবং গুয়াতেমালায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার নিকারাগুয়ায় আঘাত হানার পর হারিকেন জুলিয়া বিলুপ্ত হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের সেটি শক্তি সঞ্চয় করে। ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গুয়াতেমালা এবং এল সালভাদরে।

আরও পড়ুন: পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

এপি বলছে, ঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল হিসেবে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। এছাড়া সালভাদোরান কর্তৃপক্ষ পাঁচ সৈন্যসহ ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। আরও বলা হয়েছে এক হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

গুয়াতেমালার দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচজন মারা গেছে, তাদের কবর দেয়া হয়েছে। এছাড়া মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে উদ্ধার কাজ চালাতে গিয়ে এক সৈন্যসহ নয়জন মারা গেছেন।

এল সালভাদরের কর্তৃপক্ষ জানিয়েছে, কোমাসাগুয়া শহরে আশ্রয় নেওয়া একটি বাড়িতে প্রাচীর ধসে পাঁচজন সৈন্য মারা গেছে। ওই এলাকায় শত শত পুলিশ এবং সৈন্য গ্যাং-বিরোধী অভিযান পরিচালনা করছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা।

এল সালভাদরের পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়ার শহরে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির প্রাচীর ধসে আরও দুইজন মারা গেছেন। এল সালভাদরের আরেকজন মানুষ স্রোতের কবলে পড়ে মারা গেছেন এবং গাছ চাপা পড়ে আরেকজন প্রাণ হারিয়েছেন।

এল সালভাদরের বহু নদী ভারী বৃষ্টির কারণে কার্যত উপচে পড়েছে। এতে করে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি ৮০টি আশ্রয়কেন্দ্র খুলেছে দেশটি।

পার্শ্ববর্তী হন্ডুরাসে ২২ বছর বয়সী এক নারী স্রোতের কবলে পড়ে প্রাণ হারান এবং উত্তর হন্ডুরাসে নৌকা ডুবে আরও তিনজন মারা গেছেন। এছাড়া নিকারাগুয়ায় গাছ পড়ে পৃথক এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে দু’জনের মৃত্যুর তথ্য বিষয়টি নিশ্চিত করেছে পানামার জরুরি পরিষেবা সংস্থাগুলো। এছাড়া কোস্টারিকার সীমান্তবর্তী এলাকা থেকে আরও প্রায় ৩০০ লোককে সরিয়ে নিয়েছে দেশটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা