মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)
আন্তর্জাতিক

পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ

সান নিউজ ডেস্ক: পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এএনআই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। ওই অনুষ্ঠানে চীন এবং রাশিয়াকেও তিরস্কার করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট।

চীন এবং ভ্লাদিমির পুতিনের রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এই মন্তব্য করেছেন বাইডেন। ‘পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে মনে করেন উল্লেখ করে বাইডেন তার বক্তৃতা শেষ করেন।

আরও পড়ুন: বিষবাষ্প ছড়িয়ে দিতে চায় বিএনপি

হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে জো বাইডেন বলেছেন, তিনি (শি জিনপিং) এমন একজন ব্যক্তি যিনি জানেন, আসলে তিনি কী চান। কিন্তু তার প্রচুর, প্রচুর সমস্যা রয়েছে। আমরা এটা কীভাবে মোকাবিলা করব? রাশিয়ায় যা ঘটছে তার সাথে সংশ্লিষ্ট এই বিষয়টি আমরা কীভাবে মোকাবিলা করব?

পাকিস্তান সম্পর্কে জো বাইডেন বলেন, আমি যা মনে করি সেটি হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। কোনো সমন্বয় ছাড়াই যার হাতে পারমাণবিক অস্ত্র আছে।

আরও পড়ুন: সংকটে ব্রিটেনের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, তখন জো বাইডেনের এই মন্তব্য ইসলামাবাদের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে জো বাইডেন বলেন, একুশ শতকের দ্বিতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গতিশীল পরিবর্তনের প্রচুর সুযোগ রয়েছে। তিনি বলেছেন, এখানে অনেক কিছু চলছে। অনেক কিছু চলছে। একুশ শতকের দ্বিতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের গতিশীল পরিবর্তনের জন্য প্রচুর সুযোগ রয়েছে।

আরও পড়ুন: রাতে কর্মীরা কেন বসে থাকবে

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের দু’দিন পর জো বাইডেন এসব মন্তব্য করেছেন। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের ৪৮ পৃষ্ঠার নথিতে পাকিস্তানের কোনো উল্লেখ নেই।

বুধবার বাইডেন প্রশাসন কংগ্রেসের বাধ্যতামূলক মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের সংক্রান্ত মূলনীতির নথি প্রকাশ করেছে। এই নথিতে চীন এবং রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসাবে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা