আন্তর্জাতিক

ট্রাম্পকে তলব করল কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার মূল উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করেছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের তদন্তকারী কমিটি।

নারী শ্রমিককে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ট্রাম্পের ঠিকানায় এ সংক্রান্ত একটি লিখিত আদেশও পাঠানো হয়েছে কমিটির পক্ষ থেকে। ৬ জানুয়ারি দাঙ্গায় সংশ্লিষ্টতা নিয়ে আত্মপক্ষ সমর্থনে ট্রাম্পের কাছে যেসব লিখিত তথ্য রয়েছে, তা আগামী ৪ নভেম্বরের মধ্যে জমা দিতে আদেশ দিয়েছে পার্লামেন্টারি তদন্তকারী কমিটি। তার ১০ দিন পর, ১৪ নভেম্বর সাফাই সাক্ষ্য দিতে ক্যাপিটলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পার্লামেন্টের তদন্তকারী কমিটির লিখিত আদেশে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়, ‘৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে নজিরবিহীন দাঙ্গা হয়েছিল, শুরু থেকেই তার কেন্দ্রে ছিলেন আপনি। কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে আপনিই একমাত্র প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে কারচুপির অভিযোগ করেছিলেন এবং ফলাফল উল্টে দিতে চেয়েছিলেন। (প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে) আপনি এবং আপনার সমর্থকরা যা যা করেছেন, তার সবই যে অবৈধ ও অসাংবিধানিক- আপনিও জানতেন।

বিএনপির কেউ গ্রেফতার হয়নি

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যদি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের এই আদেশ সাড়া না দেন, অর্থাৎ যৌক্তিক কোনো কারণ ছাড়াই ৪ নভেম্বর নথি প্রদান করা ও ১৪ নভেম্বর সশরীরে সাফাই সাক্ষ্য দিতে ক্যাপিটলে আসতে ব্যর্থ হন, সেক্ষেত্রে পুরো ব্যাপারটি চলে যাবে যুক্তরাষ্ট্রের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয় থেকে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন। তবে পরাজিত হওয়ার পর থেকেই ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিলেন। এমনকি নির্বাচন বাতিলের দাবিতে রাজধানী ওয়াশিংটনসহ একাধিক অঙ্গরাজ্যের আদালতে কয়েকটি মামলাও করেছিলেন তিনি।

খুলনায় আ’লীগের বিশাল শোডাউন

কিন্তু সেসব মামলার সবগুলোতেই তিনি পরাজিত হন। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল ভবনে দেশের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে এক যৌথ অধিবেশনে বসেছিলেন। সেই অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যে হঠাৎ ট্রাম্পের কয়েক হাজার সমর্থক ক্যাপিটল ভবনে ঢুকে তাণ্ডব শুরু করেন। সেদিন ট্রাম্পের সমর্থক ও হামলাকরীদের সংঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন, এবং আহত হয়েছেন পুলিশ সদস্যসহ ১৪০ জন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা