প্রতীকী ছবি
আন্তর্জাতিক

পুলিশ স্থাপনায় বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে কারাবন্দিদের স্থানান্তরের সময় বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দিতে হবে

মঙ্গলবার এ ঘটনা ঘটার পর দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর রয়টার্সের।

ইকুয়েডর হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারের একটি ট্রানজিট পয়েন্ট।

আরও পড়ুন: সাংবাদিক হত্যার বিচার হয় না

প্রেসিডেন্ট ল্যাসো বলেছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুটি শহরে ৯টি বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার ভোরে সন্ত্রাসীদের আক্রমণ ছিল প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার মতো।

তিনি বলেন, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে গুয়াকিল ও এসমেরালদাসে যা ঘটেছে তাতে স্পষ্টভাবে দেখা যায় যে, সংগঠিত অপরাধী চক্র সীমানা অতিক্রম করছে। তার সরকারের কঠোর পদক্ষেপের কারণে এ হামলা বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

এদিকে ল্যাসো এ হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ব্যক্তিগত সফর বাতিল করেছেন।

কর্মকর্তারা বলছেন, গুয়ান-১ কারাগার থেকে বন্দী স্থানান্তরের প্রতিক্রিয়ায় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশ এবং তেলের স্থাপনায় ৯ দফা হামলা চালিয়েছে অপরাধী চক্র।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী গুয়াকিলে গুয়ান কারাগারে একের পর এক গণহত্যায় ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪০০ বন্দী প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ২ দেশ

রক্ষণশীল নেতা ল্যাসো দেশের বাণিজ্যের প্রসারে তার সরকারের প্রচেষ্টা প্রতিহত করতে মাদক চক্রের কারাগারের অভ্যন্তরে সহিংসতাকে দায়ী করে আসছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা