ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রপ্তানির বিষয়ে সমঝোতা হয়নি

সান নিউজ ডেস্ক: কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি অব্যাহত রাখার ব্যাপারে এখনো কোনো সমঝোতা হয়নি বলে ঘোষণা করেছে রাশিয়া। আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন শনিবার (১২ নভেম্বর) মস্কোয় এ তথ্য জানান।

আরও পড়ুন: অন্য রকম লড়াইয়ে বিধ্বস্ত জাপান

তিনি বলেন, রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য ও রাসায়নিক সার বিশ্ববাজারে সরবরাহ করার জন্য মস্কো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রুশ মন্ত্রী বলেন, গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হলেও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির খুঁটিনাটি বিষয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি।

ভারশিনিন বলেন, যতদিন পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের সঙ্গে আবার সংযুক্ত করা না হচ্ছে, ততদিন এ আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার আশা নেই। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা দেশগুলো সুইফট থেকে রাশিয়ার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে, গত জুলাই মাসে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার উদ্যোগ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি টন শস্য ও অন্যান্য কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

৬ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি খারকিভে পাল্টা প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে ইউক্রেনের সেনারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা