আন্তর্জাতিক

সমঝোতায় প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতা আলোচনায় বসতে প্রস্তুত।

আরও পড়ুন : গণমানুষের ভাগ্য গঠনের দায়িত্ব আওয়ামী লীগের

কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মদদদাতারা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে। রোববার(২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে এটি তাদের উপর নির্ভর করে - আমরা যারা আলোচনা করতে অস্বীকার করছি না তাদের ওপরে নয়।’

তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থের সুরক্ষায় লড়ছি। নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে, সেটা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে, তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে পারবে।

আরও পড়ুন : নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত

পশ্চিমারা রাশিয়াকে ছিন্নভিন্ন করার চেষ্টা করছে অভিযোগ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এর মূলে রয়েছে আমাদের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষের নীতি, যাদের লক্ষ্য রাশিয়াকে, ঐতিহাসিক রাশিয়াকে ছিন্নভিন্ন করা।’

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা