ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে গেলেন কাতারের আমির

সান নিউজ ডেস্ক: তুরস্কে গেলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন তিনি।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এই প্রথম কোনো দেশের রাষ্ট্র প্রধান তুরস্ক সফরে গেলেন। কাতারের আমিরের সঙ্গে একটি প্রতিনিধি দল রয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে দোহা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেন কাতারের আমির। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে আল-জাজিরা।

টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, ইস্তাম্বুলের ভাদেত্তিন প্রাসাদে আল থানিকে স্বাগত জানাচ্ছেন এরদোয়ান।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা ইতোমধ্যে ৩০ হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে তুরস্ক থেকে উদ্ধার হয়েছে ২০ হাজারেরও বেশি মরদেহ। দেশটিতে আহতও হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা