ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ান পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ান এক পর্যটক ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন। সৈকতে অনেক মানুষ ছিল যারা আতঙ্কিত, তাদের সমানেই এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : সেনা তৈরি করতে চান রমজান কাদিরভ

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ফরাসি ওই দ্বীপের জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে সাঁতার কাটার সময় এই ভয়ংকর ঘটনাটি ঘটে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ৫৯ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান পর্যটক নিউ ক্যালেডোনিয়ার নউমেয়ায় একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে তীর থেকে প্রায় ১৫০ মিটার (৫০০ ফুট) দূরে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে সেখানে তিনি হাঙরের আক্রমণের মুখে পড়েন বলে কর্তৃপক্ষ জানায়।

আরও পড়ুন : ফের মিসাইল ছুড়ল উ. কোরিয়া

আক্রমণের সময় অস্ট্রেলিয়ান ওই পর্যটককে বেশ কয়েকবার কামড় দেয়। এতে তার পা ও বাহুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং একপর্যায়ে ঘটনাস্থলেই মৃত্যুর মুখে ঢলে পড়েন।

বিগত তিন সপ্তাহের মধ্যে চাতেআউ-রয়্যাল সৈকতের কাছে এই নিয়ে তৃতীয় দফায় কোন হাঙরের আক্রমণের ঘটনা ঘটল।

হাঙরের আক্রমণের সময় কাছাকাছি এলাকায় পালতোলা নৌকায় থাকা দু’জন লোক আহত ওই ব্যক্তিকে সৈকতে ফিরিয়ে নিয়ে আসেন। পরে সেখানে জরুরি পরিষেবার সদস্যরা তাকে সুস্থ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

আরও পড়ুন : ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

স্থানীয় মিডিয়া সূত্রে, বহু লোক ঘটনার সময় সৈকতের পানিতে ছিল এবং হাঙরের এই আক্রমণটি প্রত্যক্ষ করে। পরে আতঙ্কিত সেসব মানুষ দ্রুত তীরে ফিরে যায়।

এই ঘটনার পর কর্তৃপক্ষ এলাকার অধিকাংশ সৈকত বন্ধ করে দিয়েছে এবং তীরের কাছাকাছি পানিতে হাঙর ধরার নির্দেশ দেয়।

চলতি বছরের গত ২৯ জানুয়ারি ওই এলাকায় হাঙরের আক্রমণে গুরুতর আহত হন ৪৯ বছর বয়সী এক সাঁতারু। এর কয়েকদিন পরে একজন সার্ফারও হাঙরের আক্রমণের মুখে পড়েন।

আরও পড়ুন : জনসম্মুখে ১১ জনকে বেত্রাঘাত

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভানুয়াতুর দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়া দ্বীপ অস্ট্রেলিয়া থেকে প্রায় ১২০০ কিলোমিটার (৭৫০ মাইল) পূর্বে অবস্থিত।

নিউ ক্যালেডোনিয়ায় শুধুমাত্র ২ লাখ ৭০ হাজার লোকের বাসস্থান হলেও হাঙরের আক্রমণের মোট সংখ্যার দিক থেকে এই অঞ্চলটি বিশ্বের ১৩তম স্থানে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা