ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেনের (৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে বলে তিনি একাধিকবার বলেছেন। এ বিষয়ে এখনও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সাক্ষাৎ চান জেলেনস্কি

আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তা এখনই ঠিক হয়নি।

প্রেসিডেন্ট বাইডেন এবিসি নিউজের ডেভিড মুইরের সাথে সাক্ষাৎকারে বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে সবকিছু জানানোর জন্যে তাড়াহুড়া করবেন না তিনি।

আরও পড়ুন : ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে তার হাতে অনেক কাজ বাকি আছে বলেও জানিয়েছেন জো বাইডেন।

পরবর্তি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কি-না এ প্রশ্নের জবাবে এ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

বাইডেন অফিস কার্যক্রমের বিষয়টি তুলে ধরে বলেন, কেবল একটি বিষয়ই আমি বলতে পারি, ‘আমাকে দেখুন’।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদ শেষে প্রেসিডেন্ট বাইডেনের বয়স দাঁড়াবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বলা হয়েছে, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

বীচ কার্নিভাল ঘিরে ‘সাগরকন্যা’ কুয়াকাটায় পর্যটকের ঢল

বিচ-কার্নিভালকে কেন্দ্র করে শুক্রবার (২৩ অক্টোবর)...

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা নিহত

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে এক ম...

আখের স্থান দখল, বৈলতলা এখন 'লেবুর গ্রাম'

​একসময় যে জমিতে মোটাদাগে চাষ হতো আখ, সেসব জমিতে এ...

জয়ী হলে ভেদুরিয়াকে মডেল হিসেবে গড়ে তুলব: জাকির হোসেন

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা