ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
আশাবাদী মমতার তৃণমূল

মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক : মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ চলছে আজ। ছোট হলেও উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য দুটির নির্বাচনের ফলাফল দেশটির জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারবে। রাজ্য দুটিতে বিধানসভার আসন সংখ্যা ৬০। বিশেষ করে মেঘালয়ের নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

মমতা ব্যানাজির তৃণমূল মেঘালয়ে সরকার গঠনের বিষয়ে আশাবাদী। সেখানে মুকুল সাংমার নেতৃত্বে বাকি দলগুলোকে টেক্কা দিতে চায় দলটি। তাই জাতীয় রাজনীতির নিরিখে মেঘালয়ের নির্বাচন অধিক তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

মেঘালয় রাজ্যে কংগ্রেসের আশায় পানি ঢালতে পারে তৃণমূল :

এই পরিস্থিতিতে কংগ্রেসের কপাল পুড়তে পারে। যা নিয়ে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মধ্যে বাকযুদ্ধও হয়েছে। কংগ্রেসকে ভাঙিয়েই এই রাজ্যে তৃণমূল প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল।

আরও পড়ুন : দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

মেঘালয়ে 'খ্রিস্টান-বিরোধী' তকমা মুছে ফেলে যথা সম্ভব আসন জেতাই বিজেপির এবারের নির্বাচনের লক্ষ্য। অপরদিকে রাজ্যটিতে নিজেদের হারানো ক্ষমতা পুনরুদ্ধার করতে চাইছে কংগ্রেস। ২০১৮ সালের নির্বাচনে একক বৃহত্তম দলের তকমা পাওয়ার চার বছরের মধ্যে কংগ্রেস ২১ বিধায়ককে হারিয়েছে।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে এনপিপির জোট হয়েছিল। তবে এবার আর দুই দলের জোট হয়নি। এককভাবে ৫৭টি আসনে এনপিপি লড়াই করছে। সব আসনেই লড়াই করছে বিজেপি এবং কংগ্রেস। এদিকে ৫৮টি আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরও পড়ুন : উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

১৯৭২ সাল থেকে মেঘালয়ে বিধানসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এবার সেই ধারা ভেঙে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে নিশ্চিত শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। একাধিক দুর্নীতির অভিযোগ বিদ্ধ হলেও শাসক দলের দাবি, এবার এককভাবেই ৩০ পেরিয়ে যাবে।

নাগাল্যান্ডের নির্বাচনে ইস্যু কী কী :

নাগাল্যান্ডে এবারের নির্বাচনেও বিশেষ নিরাপত্তা আইন আফস্পা প্রত্যাহার এবং নাগা-রাজনৈতিক সমস্যা সমাধানের মতো বিষয়গুলো প্রভাব ফেলতে পারে। এর মাঝে পূর্ব নাগাল্যান্ডকে পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি উঠেছে। এ নিয়ে নাগা রাজনৈতিক মহলে পানিঘোলা হচ্ছে।

আরও পড়ুন : রাশিয়াকে ভাঙার পরিকল্পনা!

নাগাল্যান্ডে নির্বাচনে জোটের সমীকরণ :

নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি জোট বেঁধে লড়াই করছে। আঞ্চলিক দলের ৪০টি আসন এবং বিজেপির ২০টি আসনের ফর্মুলায় লড়াই করছে। কংগ্রেস ২৩টি আসনে লড়ছে। ২২টি আসনে লড়ছে এনপিএফ। ১৫টি আসনে প্রার্থী দিয়েছে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। সবমিলিয়ে ১৮৩ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) একক বৃহত্তম দল হয়েছিল। ৬০টি আসনের মধ্যে ২৬টিতে জিতেছিল। বিজেপি জিতেছিল ১২টি আসনে।

আরও পড়ুন : দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেফতার

কিন্তু নির্বাচনের আগে বিজেপি এবং এনপিএফের যে জোট তৈরি হয়েছিল, তা ভেঙে গিয়েছিল। পরবর্তিতে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (এনডিপিপি) সাথে জোট বেঁধে সরকার গঠন করেছিল বিজেপি। ১৭টি আসনে জিতেছিল এনডিপিপি। সূত্র : হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা