ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
জি-২০ সম্মেলন

ভারত সফরে আসছে চীনা পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং জি-২০ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে অংশ নিতে ভারত সফর করবেন। চীনের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন : ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জি-২০-কে বিশ্ব অর্থনীতিতে প্রধান চ্যালেঞ্জগুলোর দিকে গুরুত্ব দেওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বহুপাক্ষিক বিষয়ে ইতিবাচক বার্তা দেয়। সেটি নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

দিল্লিতে ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে ১ ও ২ মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০-র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে ভাষন দেবেন। তিনি বিশ্বব্যাপী ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ত্রিপুরা-মেঘালয়ে বিজেপির চমক!

আসন্ন দিল্লির এই বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি অংশ নেবেন।

এ ছাড়া ৪০টি দেশের প্রতিনিধি, জি-২০ এর সদস্য দেশগুলোর বাইরেও যাদের ভারত আমন্ত্রণ জানিয়েছে তারা, বহুপাক্ষিক বিভিন্ন সংগঠনের সদস্যরাও এতে অংশ নেবেন।

আরও পড়ুন : ৪.১ মাত্রার ভূমিকম্প আফগানিস্তান

মাও হোয়াইট হাউজ ফেডারেল ডিভাইস থেকে টিকটক অপসারণের জন্য সময়সীমা নির্ধারণের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণা বাড়াচ্ছে, বিদেশি কোম্পানিগুলোকে দমন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে। আমরা দৃঢ়ভাবে সেই ভুল সিদ্ধান্তের বিরোধিতা করছি।’

স্থানীয় সময় সোমবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ সরকারের জারি করা সব ডিভাইস থেকে চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক অপসারণ করার জন্য ফেডারেল সংস্থাগুলোকে ৩০ দিনের সময় বেধে দিয়েছে। সূত্র: রয়টার্স, এনডিটিভি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা