ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় দেশটির সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট ২ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

শুক্রবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ট্রেজারি বিভাগের এক বিবৃতি অনুসারে, এবারের নিষেধজ্ঞায় মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট ২ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা সবাই যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহের সাথে সংশ্লিষ্ট।

বিবৃতিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সামরিক বাহিনীকে যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহ করা এবং তা আমদানি ও মজুত করতে সহায়তা করে বেসামরিক নাগরিকদের ওপর বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০২১ সালে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই সেনাবাহিনীর সাথে দেশটির বেসামরিক জনগণ ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব শুরু হয়।

ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দা শাখার আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন জানান, ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক সরকার দেশটির জনগণকে নিপীড়ণ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বার্মার শান্তিকামী ও গণতন্ত্রপন্থী বেসামরিক জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক বাহিনীর এই নৃশংসতা রোধের জন্য যা যা করা সম্ভব যুক্তরাষ্ট্র করবে।

আরও পড়ুন : সংক্রমণে শীর্ষে রাশিয়া

গত দুই বছরে সামরিক বাহিনীর দ্বন্দ্ব-সংঘাতে মিয়ানমারে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪ হাজার এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ২০২১ সাল থেকে জান্তাবিরোধী বিভিন্ন গোষ্ঠীকে দমন করতে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে জান্তা। দিন দিন এসব হামলার হার বাড়ছে।

ট্রেজারি বিভাগের বিবৃতিতে অনুযায়ী, মিয়ানমারের ওপর এই নিষেধাজ্ঞা একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। দেশটির সেনাবাহিনীকে যারা জ্বালানি, অস্ত্র ও অন্যান্য রসদ সরবরাহ করছে তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি হবে।

আরও পড়ুন : ২৩০ কোটি মানুষ নিরাপদ পানি পাচ্ছে না

প্রসঙ্গত, মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা দখলের পর গত প্রায় দুই বছর ধরে বেসামরিক লোকজনের ওপর যে বিমান হামলা চালাচ্ছে। এটি আমলে নিয়েই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা