ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনে দেশটির ২৬২ জন ক্রীড়াবিদ নিহতসহ ৩৬৩টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট।

আরও পড়ুন : ইরানে চুল খোলা রাখায় নারী গ্রেফতার

রোববার (২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১ এপ্রিল) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিকসের সফররত প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট। এ সময় রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনীয় ক্রীড়াবিদদের প্রাণহানি ও ক্রীড়া অবকাঠামোতে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনেন তিনি।

আরও পড়ুন : দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে

ইউক্রেনীয় ক্রীড়ামন্ত্রী জানান, রাশিয়ার কোনও ক্রীড়াবিদকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়। কারণ তারা (রাশিয়ার ক্রীড়াবিদ) সকলেই এই যুদ্ধকে সমর্থন করে এবং এই যুদ্ধের সমর্থনেই বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে থাকে।

এ বিষয়ে রয়টার্স বলছে, দেশের নাম নিয়ে নয় বরং নিরপেক্ষ প্রতিযোগী হিসাবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ধীরে ধীরে ফিরে আসার সুযোগ দেওয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

আরও পড়ুন : আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

তবে সংস্থাটি ২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকে রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

শুক্রবার (৩১ মার্চ) ইউক্রেন জানায়, রাশিয়ানদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নামানো হলে ২০২৪ সালের গেমসের জন্য যোগ্যতা অর্জনের ইভেন্টে ইউক্রেনীয় ক্রীড়াবিদদের অংশ নিতে দেওয়া হবে না।

আরও পড়ুন : ঈদ যাত্রা নিরাপদ করতে পথসভা অনুষ্ঠিত

তবে আইওসি ইউক্রেনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।

রয়টার্স আরও বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঠিক কত সংখ্যক ইউক্রেনীয় ক্রীড়াবিদ নিহত বা কত স্থাপনা ধ্বংস করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আরও পড়ুন : প্রতিবন্ধীরাও সমাজ ও পরিবারের অংশ

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন ক্রীড়াবিদ দেশকে রক্ষার জন্য স্বেচ্ছায় অস্ত্র তুলে নিয়েছেন। এ বছর যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ফিগার স্কেটার দিমিত্রো শার্পার রয়েছেন। তিনি বাখমুতের কাছে যুদ্ধে মারা যান।

এছাড়া ভলোদিমির আন্দ্রোশচুক নামে ২২ বছর বয়সী ডেকাথলন চ্যাম্পিয়নও প্রাণ হারিয়েছেন। তিনি তার ভবিষ্যতের অলিম্পিকে ভালো ফলাফলের বিষয়ে আশাবাদী ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা