ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত

সান নিউজ ডেস্ক : রাশিয়ায় একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দেশটির সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আরও পড়ুন : ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আজ

রোববার (২ এপ্রিল) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এ ঘটনা ঘটেছে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের জন্য কারা দায়ী তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন : ৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণের পর আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

ব্লগার ভ্লাদলেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অন্যতম সমর্থক ছিলেন। বিস্ফোরণের সময় তিনি ঐ ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছিলেন।

আরও পড়ুন : শামসুজ্জামানের জামিন আবেদন

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাতারস্কিকে উপহার বক্সে একটি ভাস্কর্য দেওয়া হয়। সেটার ভেতরে গোপনে বোমা রাখা ছিল। এ বিস্ফোরণের পর টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে তাকে একটি ভাস্কর্য হস্তান্তরের দৃশ্য দেখা যায়।

সূত্র : সিএনএন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা