আন্তর্জাতিক

জেলেনস্কির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার সঙ্গীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : দেশের মানুষ ভুল করে না

বুধবার মার্কিন সাংবাদিক সেমুর হার্শ তার ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছেন। খবর তাস নিউজের।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার সঙ্গীরা কমপক্ষে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন। এই অর্থ মূলত ডিজেল জ্বালানি কেনার জন্য তার দেশে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

হার্শ তার ওয়েবসাইটে দাবি করেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের অনেকেই ডিজেল জ্বালানি অর্থ পরিশোধের জন্য নির্ধারিত মার্কিন ডলার থেকে অগণিত মিলিয়ন অর্থ সরিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশ্লেষকদের অনুমান, গত বছর আত্মসাৎ করা অর্থের পরিমাণ অন্তত ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।’

হার্শের সূত্র অনুসারে, কিয়েভে দুর্নীতির মাত্রা ‘আফগান যুদ্ধের কাছাকাছি, যদিও ইউক্রেন থেকে কোনও পেশাদার অডিট রিপোর্ট আসবে না’।

আরও পড়ুন : বাঙালির সকল ঐতিহ্যে আ’লীগ যুক্ত

এছাড়া হার্শের সূত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানকে মার্কিন সরকারের চলমান সংকটের জন্য দায়ী করেছে। মূলত হোয়াইট হাউস এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে মতবিরোধের সম্মুখীন হয়েছে মার্কিন সরকার।

রাশিয়ান টেলিভিশন আরটি জানায়, শীর্ষ এই দুই মার্কিন পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা ইউক্রেন সংঘাতের বিষয়ে ‘কঠোর মতাদর্শ এবং রাজনৈতিক দক্ষতার অভাব’ দেখিয়েছেন।

আরও পড়ুন : রাজধানীর যেসব সড়ক বন্ধ আজ

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আর তারপর থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনকে আরও ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। ইউক্রেনের বাখমুত শহরের নিয়ন্ত্রণের জন্য রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকায় এই সহায়তা দেওয়া হবে।

গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া কর্তৃত্বে আমি ইউক্রেনের জন্য ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন অস্ত্র ও সরঞ্জামের ৩৪তম সহায়তার অনুমোদন দিচ্ছি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা