ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করলেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ডোমিনিক রাব। তার বিরুদ্ধে একটি অভিযোগের ব্যাপারে স্বাধীন তদন্তের স্বার্থে পদত্যাগ করেন।

আরও পড়ুন: কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৫

শুক্রবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে লেখা এক পত্রে এ তথ্য জানা যায়।

ঋষি সুনাককে লেখা ঐ পত্রে রাব বলেন, তার বিরুদ্ধে তদন্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। তারপরও তিনি সরকারকে সহায়তা করে যাবেন।

‘আমি তদন্তের আহ্বান জানিয়েছিলাম এবং পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে, যাতে এতে যেন কোনো ধরনের গুন্ডামির অভিযোগ না ওঠে। আমি বিশ্বাস করি, আমার কথা রাখা গুরুত্বপূর্ণ,’ বলেন রাব।

আরও পড়ুন: পুরো বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে

গত অক্টোবরে ঋষি সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে রাব হলেন তৃতীয় কোনো জ্যেষ্ঠ মন্ত্রী, যাদের ব্যক্তিগত আচরণের কারণে পদত্যাগ করতে হয়েছে।

প্রসঙ্গত, আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা রাব ২০০০ সালে রাজনীতিতে যুক্ত হন। তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন। সূত্র : আলজাজিরা

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা