ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

পুতিনের সাজা হওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে হামলা চালানোর অপরাধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবশ্যই শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন: আরও ৯ হাসপাতালে ভর্তি

বুধবার রাতে নেদারল্যান্ডস সফরে যান তিনি। পরে হেগেতে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, আমরা সবাই এখানে (আন্তর্জাতিক ফৌজদারি আদালত) ভিন্ন পুতিনকে দেখতে চাই। যিনি তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সাজা পাওয়ার যোগ্য।

তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যখন জয়ী হবো তখন এমন কিছু অবশ্যই ঘটতে দেখবো। তিনি বলেন, যে বা যারা নিরপরাধ মানুষের ওপর যুদ্ধ চালাবে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

এর আগে গত মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। যুদ্ধ-সংঘাতের কারণে ইউক্রেনের হাজার হাজার শিশু নির্বাসিত হয়েছে। পুতিনের নির্দেশেই রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালিয়েছে। সে কারণেই তার ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জেলেনস্কি অভিযোগ করেছেন, শুধু এপ্রিল মাসেই রাশিয়া প্রায় ৬ হাজার যুদ্ধাপরাধ করেছে। এর ফলে ১১ শিশুসহ ২০৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার ওই শহরে গোলাবর্ষণ শুরু করে রাশিয়া।

আরও পড়ুন: মিয়ানমারের পথে রোহিঙ্গা প্রতিনিধিদল

গভর্নর ওলেকসান্দর প্রোকুদিন অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, আমরা যেখানে বসবাস করছি সেখানে টার্গেট করে শত্রুরা হামলা চালাচ্ছে। তিনি জানান, একটি বড় বাজার, একটি রেলওয়ে স্টেশন এবং বেশ কিছু আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে।

প্রোকুদিন বলেন, বিভিন্ন হামলায় ৪৬ জন আহত হয়েছে। খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র ওলেকসান্দর টোলোকোনিকোভও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খেরসনে রুশদের গ্রহণ না করার বদলা নিতেই রাশিয়া হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা