ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে শিগগিরই দেখা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন : দ.আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার (১ জুন) ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটকে ডিপ্লোমা হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন : করমুক্ত আয় সীমা সাড়ে ৩ লাখ টাকা

অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে উদ্ধৃত করে প্রেসিডেন্ট বলেন, তারা ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে পরিষেবা দিতে প্রবেশ করতে চলেছে।

এক পর্যায়ে ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের ঐ অনুষ্ঠানের হোঁচট খেয়ে মঞ্চে পড়ে যান জো বাইডেন। এ সময় বিমান বাহিনীর কর্মকর্তারাসহ অন্যরা তাকে সাহায্য করতে ছুটে যান। পরে বাইডেনকে উঠে দাঁড়াতে সহায়তা করেন তারা।

আরও পড়ুন : তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

৮০ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এ ঘটনায় তিনি অক্ষত আছেন বলেই জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সাথে করমর্দন করতে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই এক পর্যায়ে ঐ ঘটনা ঘটে।

আরও পড়ুন : সেনেগালে বিক্ষোভ, নিহত ৯

বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, সম্পর্কের গভীর টানাপোড়েন সৃষ্টি হলেও চীনের দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় পিছপা হবে না যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত বা সংঘর্ষ চায় না। চীন এবং যুক্তরাষ্ট্রকে একসাথে কাজ করতে সক্ষম হওয়া উচিত, যেখানে আমরা জলবায়ুর মতো কিছু বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান করতে পারি।

একই সাথে যুক্তরাষ্ট্র নিজের এবং তার অংশীদারদের স্বার্থের পক্ষে অটল থাকবে জানিয়ে বাইডেন বলেন, তবে আমরা জোরালো প্রতিযোগিতার জন্য প্রস্তুত।

আরও পড়ুন : জুনে বৃষ্টি কম হবে

রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ইউক্রেনের প্রতি আমেরিকান জনগণের সমর্থন কমবে না।

এর আগে গত সোমবার (২৯ মে) নির্বাচনে আবারও জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ফোন করে অভিনন্দন জানান জো বাইডেন।

সংবাদ মাধ্যমকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান কেনার ইস্যুটি সামনে আনেন এরদোয়ান।

উত্তরে সুইডেনের ন্যাটোতে যোগ দানের বিষয়ে তুরস্কের আপত্তি প্রত্যাহারের শর্ত দেন বাইডেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে প্রাণহানি

বাইডেন বলেন, ওয়াশিংটন চায় আঙ্কারা সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে তার আপত্তি প্রত্যাহার করুক।

বৃহস্পতিবার বক্তৃতায় তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে জোট ভাঙার চেষ্টা সত্ত্বেও ন্যাটো শক্তিশালী। সম্প্রতি ন্যাটো জোটে ফিনল্যান্ড যোগ দেওয়ায় এটি আরও শক্তিশালী হয়েছে, এবং শিগগিরই সুইডেনও যোগ দেবে।

বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, এটি ঘটবে (সুইডেন ন্যাটোতে যোগ দেবে), আমি প্রতিশ্রুতি দিচ্ছি।

আরও পড়ুন : শ্যামলীতে অগ্নিকাণ্ডে নিহত ১

সোমবার বাইডেন বলেছিলেন, এ বিষয়ে শিগগিরই প্রেসিডেন্ট এরদোয়ার সাথে আবার কথা বলবেন তিনি। জুলাই মাসে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার (৩০ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্ককে অবিলম্বে ন্যাটোতে সুইডেনের যোগ দানকে চূড়ান্ত করার আহ্বান জানিয়ে বলেন, ইতোমধ্যেই দেশটি সদস্যপদ নিয়ে আঙ্কারার আপত্তি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা