ফাইল ছবি
আন্তর্জাতিক

রাজনীতি ছাড়ছেন ডাচ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: এবার রাজনীতি থেকেও অব্যাহতি নেওয়ার ঘোষণা দিলেন নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশিসময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী মার্ক রুটে।

আরও পড়ুন: মার্কিন বিমান ভূপাতিত করার হুমকি!

রোববার (৯ ‍জুলাই) এ সিদ্ধান্তের কথা জানান ডাচ প্রধানমন্ত্রী।

অভিবাসন নীতি নিয়ে গত কয়েক দিন ধরে চলমান বিরোধ নিয়ে নেদারল্যান্ডসের জোট সরকারের চারটি দলের ঐক্যমতে পৌঁছানো সম্ভব না হওয়ায় ভেঙে যায় জোট সরকার।

শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীসভার বৈঠক শেষে রাজধানী হেগে রুটে সাংবাদিকদের বলেছিলেন, আমি অবিলম্বে রাজা উইলেম-আলেক্সান্ডারের কাছে লিখিতভাবে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের প্রস্তাব দেবো।’এরপরই প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগের ঘোষণাও দেন মার্ক রুটে।

আরও পড়ুন: ইউরোপ সফরে বাইডেন

আগামী নভেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের আগ পর্যন্ত রুটের মন্ত্রীসভা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। এরপর আরও তিনবার জোট গঠন করেই ক্ষমতায় টিকেছিলেন পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি বা ভিভিডির এ নেতা। পাশাপাশি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশিসময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন রুটে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা