ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
মেক্সিকো

১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি পরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৩ জন শিশু-কিশোর। তারা সবাই যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রত্যাশী ছিল।

আরও পড়ুন : বিশ্বজুড়ে চালে অস্থিরতার আভাস

শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যাক্ত একটি লরি থেকে প্রায় দেড়শ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লরিটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। একপর্যায়ে লরিটিতে তল্লাশি চালিয়ে অভিবাসনপ্রত্যাশীদের বের করে আনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আইএনএম আরো জানায়, উদ্ধারকৃত অভিবাসীরা হন্ডুরাস, গুয়াতেমালা ও এল সালভাদরের নাগরিক। উদ্ধারের পর তাদের মেক্সিকোর ন্যাশনাল সিস্টেম ফর ইন্টিগ্রাল ফ্যামিলি ডেভেলপমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গু নিয়ে ডব্লিউএইচওর সতর্কবার্তা

প্রতিবছর মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পাড়ি জমান হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। তবে সবাই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। অনেককেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগেই আটকা পড়েন আবার অনেকেই পথিমধ্যে মৃত্যুবরণ করেন।

উদ্ধার করা অভিবাসপ্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ২০ জনের বেশি অভিবাবকহীন শিশু-কিশোর রয়েছে। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশই ছিল সবার উদ্দেশ্য।

আরও পড়ুন : ইউক্রেনকে আরও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

গত সপ্তাহ থেকে এ ঘটনা পর্যন্ত ভেরাক্রুজ রাজ্য থেকে অন্তত ৬০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। সহিংসতা ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা এসব অভিবাসী প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ভেরাক্রুজের মধ্য দিয়ে ভ্রমণ করে।

জানা যায়, কাগজপত্র ছাড়াই তারা ট্রেলার বা মালবাহী ট্রেনে চড়েন যা যুক্তরাষ্ট্রে ঢোকার জাহাজ হিসাবে পরিচিত। এ ধরনের ট্রেনকে ‘লা বেস্টিয়া’ বা ‘দ্য বিস্ট’ নামে ডাকা হয়। ২০২১ সালে মেক্সিকান কর্তৃপক্ষ দুটি ট্রেলারে লুকিয়ে থাকা ৬০০ জনকে খুঁজে পেয়েছিল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা