ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগোরনো-কারাবাখে অভিযান, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হওয়া আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন নাগোরনো-কারাবাখ অঞ্চলে সেনা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন বেসামরিক নাগরিক বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: কানাডা-ভারত পাল্টা পাল্টি কূটনীতিক বহিষ্কার

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আজারবাইজানের সৈন্যদের চালানো ঐ হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নাগোরনো-কারাবাখ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার বিষয়ক কর্মকর্তা গেঘাম স্টেপানিয়ান জানান, মঙ্গলবার আজারবাইজানীয় সামরিক হামলায় সেখানে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

আরও পড়ুন: ফের যুক্তরাষ্ট্রে জেলেনস্কি

টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আজারবাইজানের চালানো এ হামলায় ২৯ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৩৮ জন আহত হয়েছেন। যদিও তার এ দাবি রয়টার্স যাচাই করতে পারেনি।

মূলত আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় ছিটমহল নাগোরনো-কারাবাখ অঞ্চলকে ঘিরে গত কয়েক মাস ধরে ২ দেশের মাঝে উত্তেজনা চলছে। সম্প্রতি বিতর্কিত ঐ ভূখণ্ডে মাইন বিস্ফোরণসহ অন্য এক ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ ও বেসামরিক নাগরিক নিহত হন।

আরও পড়ুন: পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

মঙ্গলবার আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন ঐ অঞ্চলে আজারবাইজানের সামরিক বাহিনীর অভিযান চালানোর খবর পাওয়া যায়।

গত কয়েক দশক ধরে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান বিবাদে লিপ্ত রয়েছে। অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালে এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী নাগোরনো-কারাবাখ নিয়ন্ত্রণ করে আসছে।

ইতিমধ্যে নাগোরনো-কারাবাখ ঘিরে কমপক্ষে দুই বার যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবার যুদ্ধে জড়ায় এই দুই দেশ।

আরও পড়ুন: কঙ্গোয় ভূমিধসে ১৭ প্রাণহানি

২০২০ সালে সাবেক সোভিয়েত এই দুই রাষ্ট্র বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আবারও প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ে। দুই দেশের সৈন্যদের হামলা ও পাল্টা হামলায় সেই যুদ্ধে উভয়পক্ষের সাড়ে ৬০০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে।

আর্মেনিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ঐ যুদ্ধের পর নাগোরনো-কারাবাখে কয়েক হাজার শান্তিরক্ষী মোতায়েন করে। পরে ইউক্রেন যুদ্ধের কারণে সেখান থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুন: বাস-লরির সংঘর্ষে ২০ শ্রমিক নিহত

২০২২ সালের ডিসেম্বর থেকে লাচিন করিডোর নামে পরিচিত নাগোরনো-কারাবাখ ছিটমহলে প্রবেশের একমাত্র পথ অবরোধ করে রেখেছে আজারবাইজান।

অবশ্য আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অভিযানে বেসামরিক নাগরিক বা বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। কেবল উচ্চ নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহার করে বৈধ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা