সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা
আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে। সিনহুয়া ও আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের দাবি, তারা ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে হুথিরা বার বার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি জোট রোববারের হামলার কথা স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গত মাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালায়। সে সময়ও আরব জোট দাবি করেছিল- তারা চারটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ছয়টি ড্রোন ভূপাতিত করেছে।

সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের হুথিরা এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা