ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল কাঠমান্ডু 

আন্তর্জাতিক ডেস্ক: ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডু। তবে প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা জানা যায়নি।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭ টা ৩৯ মিনিটে কাঠমান্ডু ও পাশ্ববর্তী জেলাগুলো ভূমিকম্পে কেঁপে ওঠে।

দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট, সকালে হওয়া এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও এর কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় নেপালে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এ প্লেট ২ টি প্রতি শতাব্দীতে ২ মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই দেশটিতে ভূমিকম্প হচ্ছে।

দেশটির এক সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপাল বিশ্বের ১১ তম ভূমিকম্পপ্রবণ এলাকা।

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সর্বশেষ গত ১৬ অক্টোবর নেপালের সুদূর পশ্চিম প্রদেশে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগে ২০১৫ সালে দেশটিতে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০০০ মানুষের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা