লেবাননের বৈরুত বন্দরে আবারও অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক

লেবাননের বৈরুত বন্দরে আবারও অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

একমাস আগের ভয়াবহ বিস্ফোরণের ক্ষত না শুকাতেই আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বৈরুতের বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে লেবাননের সেনাবাহিনী নিশ্চিত করেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

একমাস আগে ঠিক একই জায়গায় গুদামে ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো বৈরুত। এর মধ্যেই বৃহস্পতিবার আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা না জানা গেলেও, তা জানতে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ সরকারি কয়েকটি সংগঠন।

গত ০৪ আগস্ট বৈরুতের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৯১ জন মারা যান। আহত হন ছয় হাজার জন। বাস্তুচ্যুত হন তিন লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। গুদামে রাখা দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা