ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে ভূমিধস, নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ২ ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। সেখানে তুষারপাত অব্যাহত থাকায় উদ্ধার কাজে ব্যাপক বেগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ৭ মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউনানের জেনসিয়ং কাউন্টিতে ভূমিধসের স্থানে উদ্ধারকারীরা রাতভর মাটির স্তূপ সরিয়ে ফেলার কাজ করেছেন।

সিচুয়ান ডেইলি নিউজ পেপার প্রেস গ্রুপের মালিকানাধীন স্থানীয় সংবাদ মাধ্যম দ্য কভার জানিয়েছে, মাটি আলগা হয়ে যাওয়ায় সেখানে ভারি মেশিন ব্যবহার করা যাচ্ছে না বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

আরও পড়ুন: ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্রের হামলা

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের ঘটনায় ১৮ টি বাড়ির কমপক্ষে ৪৭ জন মানুষ নিখোঁজ হন। তাদের মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এছাড়া এখনো কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয়রা উদ্ধারকারী দলকে জানিয়েছে, আরও ৩ জনের খোঁজ মিলছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, ভূমিধসের ঘটনায় মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত ৩ বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: চীনে ভূমিধসে ১১ প্রাণহানি

সিসিটিভি বলছে, জেনসিয়ং কাউন্টির জাওথং শহরের ২ টি গ্রামে ভূমিধসটি আঘাত হেনেছে। এতে পাহাড়ের পাদদেশের ঘরগুলো চাপা পড়ে।

ভূমিধসের প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, পাহাড়টি ধসে পড়ে কয়েক ডজন চাপা পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে তার ৪ আত্মীয় চাপা পড়েছেন। ভূমিধসে চাপা পড়া তার স্বজনরা ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।

সিসিটিভি জানায়, ওই এলাকার ৫০০ জনেরও বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চীনে শক্তিশালী ভূমিকম্প অনুভব

এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তারা বলেছেন, পাহাড়ের ঢালের চূড়ার একটি খাড়া পাহাড় এলাকায় ভূমিধসের সূত্রপাত হয়েছিল।

উল্লেখ্য, সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫ টা ৫১ মিনিটের দিকে প্রদেশটির জেনসিয়ং কাউন্টির জাওথং শহরে ভূমিধসের এ ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা