আরব শাসকরা গোপন সম্পর্ক প্রকাশ করেছে: হিজবুল্লাহ
আন্তর্জাতিক

আরব শাসকরা গোপন সম্পর্ক প্রকাশ করেছে : হিজবুল্লাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় বাহরাইনের কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, বাহরাইন সরকার এ কাজ করে ফিলিস্তিনি জাতির প্রতি ‘চরম বিশ্বাসঘাতকতা’ করেছে। খবর রয়টার্সের।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, 'ইসরায়েলকে স্বীকৃতি দেয়াসহ এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত বাহরাইন নিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। যুক্তরাষ্ট্রের নির্দেশে বাহরাইনের একনায়কতান্ত্রিক সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, আরব দেশগুলোর ভাড়াটে শাসকরা যারা কিনা তাদের জাতিগুলোর প্রতি বিশ্বাসঘাতক তারা এতদিন ইসরায়েলের সঙ্গে গোপনে যে সম্পর্ক বজায় রাখত এখন তা প্রকাশ করে দিয়েছে মাত্র। কিন্তু কোনো যুক্তি দিয়েই মুসলমানদের প্রথম ক্বেবলা জবরদখলকারী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাখ্যা দেয়া সম্ভব নয়।

গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত ঘোষণা করার পর গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাহরাইনও একই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করে। হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতমাসে এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতিকে পেছন দিকে ছুরি মেরেছে।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা